ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী লেংরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার সেলিম রানার মেয়ে সাফা মনি (৬) এবং জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৫)। নিহতরা দু’জন সর্ম্পকে চাচাতো ভাই-বোন।


এ ব্যাপারে ৬নং মির্জাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার তোতা মিয়া বলেন, নিহতরা ভবানীটেকী লেংরা বাজার এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গরুকে গোসল করাতে গেলে প্রথমে তিনি হোসাইনকে ভেসে থাকতে দেখেন। পরে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে সাফা মনিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে স্থানীয়রা সন্ধ্যায় ওই পুকুরে নেমে সাফা মনিরের লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, নিহতের দুইজনের লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ads
ads
ads

Our Facebook Page

↑